থাইল্যান্ড -৮ রাত ৯ দিন

৩ রাত ফুকেট।
১ রাত ক্রাবি।
২ রাত পাতায়া।
২ রাত ব্যাংকক।
👉ভ্রমন তারিখ– ৩০ এপ্রিল ২০২৫ থেকে ৮ ই মে ২০২৫।
👉ভ্রমন খরচ– ১৩৪,৯৯৯ টাকা প্রতি জন।
👉বুকিং এর শেষ সময় – ৬ ই মার্চ ২০২৫ ( এরপর কেউ বুকিং করলে বিমান ও প্যাকেজ মূল্য বেড়ে যেতে পারে)
👉বুকিং পলিসি– ১ লাখ টাকা দিয়ে বুকিং করতে হবে ( একবার বুকিং করলে বুকিং টাকা কোনভাবেই ফেরতযোগ্য না কিন্তু বিমান টিকিট হবার আগ অবধি বুকিং টাকা অন্য বিদেশ ভ্রমন এ এডজাস্ট করা হবে কিন্তু বিমান টিকিট হয়ে কোন ভাবেই টাকা এডজাস্ট বা ফেরত হবেনা। আমাদের কারনে ভ্রমন ক্যানসেল হলে বুকিং টাকা ১০ কর্মদিবসের মধ্যে ফেত দেয়া হবে।

ভ্রমন পরিকল্পনা

প্রথম দিন– “ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট” থেকে সরাসরি থাইল্যান্ড এর #ব্যাংকক এর “সুবর্ণভূমি বিমানবন্দর” এ পৌঁছাবো। আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা কানেক্টিং বিমানে করে সরাসরি চলে যাবো #ফুকেট এবং রাত্রি যাপন করবো #ফুকেটে
দ্বিতীয় দিন– আমরা আজ হাফ ডে ট্যুর প্যাকেজে চলে যাবো জেমস বন্ড খ্যাত #জেমস বন্ড আইল্যান্ডে। আমরা ঘোরাঘুরি করে চলে আসবো #ফুকেটে। এবং সময় করে #ফুকেট লোকাল সাইটসিয়িং করবো, #ফুকেট সৈকত, #কারন ভিউ পয়েন্ট এবং বিগ বুদ্ধা। সব শেষ করে হোটেল ফিরে যে যার মতো রেস্ট নিতে পারেন বা শপিং করতে পারেন #ফুকেট বাংলা রোডে।
তৃতীয় দিন – আজ আমরা যাবো #ফি_ফি আইল্যান্ডে। সারাদিন ঘুরে আমরা চলে আসবে ফুকেটে এবং রাতের নাইট লাইফ ইনজয় করবো।
চতুর্থ দিন– আজ সকাল সকাল যাবো ক্রাবি তে। আজ আমরা #ক্রাবির লোকাল সাইটসিয়িং করবো।
পঞ্চম দিন– আজ আমরা ফিরে যাবো #ব্যাংকক এবং ব্যাংকক এয়ারপোর্ট থেকে সরাসরি বাস এ চলে যাবো #পাতায়া। রাতে আমরা #পাতায়া তে নাইট লাইফ উপভোগ করবো।
ষষ্ঠ দিন– আজ আমরা #পাতায়া লোকাল সাইটসিয়িং করবো- বোটানিক্যাল গার্ডেন, Sanctuary of truth, পাতায়া ভিউ পয়েন্ট, টাইগার পার্ক, আন্ডার ওয়াটার পার্ক, মিউজিয়াম ভ্রমন করবো।
সপ্তম দিন– আমরা আজকে চলে যাবো ব্যাংকক, এবং এ দিন আমরা #গ্রান্ড প্যালেস ভ্রমন করবো দেখবো ওয়াট অরুন( বৌদ্ধ মন্দির) আরো দেখবো ওয়াট ফ্রা কাইয়ো মন্দির। যাবো ভাসমান বাজার।
অষ্টম দিন#সাফারি_ওয়ার্ল্ড ভ্রমন করবো ও যাবো চায়না টাউন। ভ্রমন শেষে ফ্রি সময় নিজেদের মতো আজ শপিং করতে পারবেন।
নবম দিন-আমাদের এবার ফেরার পালা, #থাইল্যান্ড থেকে চলে যাবো আমাদের নিজেদের দেশে

জেনে নেয়া যাক কিছু পলিসি

👉শিশু পলিসি-১-৪ (৮৫%) প্রদান করতে হবে
৪ বছরের উপর এর উপর পুরো টাকা প্রদান করতে হবে।
👉রুম পলিসি- এক রুমে ৩/৪ জন
কাপল রুম এবং ফ্যামিলি রুম এর জন্য প্রতি রাত ২০০০ টাকা করে বাড়তি প্রদান করতে হবে।
👉লাগেজ রুল- ইন্টারন্যাশনাল বিমানে হয়তো
#রুম পলিসি- ১ রুমে ৩ জন ছেলে আলাদা মেয়ে আলাদা। ২০/২৫/৩০ কেজি অবধি নেয়া যায়, কিন্তু বিভিন্ন দেশের ডোমেস্টিক বিমানে ৭ কেজি এর উপরে নিতে গেলে তাঁর জন্য টাকা প্রদান করতে হয়। সে টাকা আপনার লাগেজের ওজন অনুযায়ি আপনাকে বহন করতে হবে। এবং আপনার লাগেজ আপনাকে বহন করতে হবে, দেখে রাখতে হবে। এ ব্যপারে কোন ভাবেই অরগানাইজার এর সাহায্য চাওয়া যাবেনা।
👉প্যাকেজে যা যা থাকছে-
# ঢাকা-থাইল্যান্ড-ঢাকা বিমান খরচ
#ব্যাংকক-ফুকেট-ক্রাবি-ব্যাংকক বিমান খরচ
# পিক আপ ড্রপ (থাইল্যান্ড)
# সকাল এর নাস্তা
# সকল প্রকার গাড়ী খরচ, ফাস্ট বোট খরচ।
# ফি ফি আইল্যান্ড ভ্রমন খরচ
# জেমস বন্ড আইল্যান্ড ভ্রমন খরচ
# সকল সাইটসিয়িং খরচ।
# উন্নতমানের হোটেল/রিসোর্ট
👉যা যা থাকছেনা
# ভিসা খরচ। ( সব ধরনের ভিসা করতে আমারাই সাহায্য করবো)
# সাধারন পানিসহ সকল প্রকার পানীয় খরচ।
# ব্যক্তিগত খরচ
# যে কোন প্রকার ওয়াটার এক্টিভিটি
# যে কোন প্রকার রাইড খরচ
# যে কোন প্রকার শো টিকেট
# যে কোন ধরনের এন্ট্রি খরচ
# ফি ফি আইল্যান্ড থেকে হাফ ডে ট্রিপ খরচ।( অন্য আইল্যান্ড যেমন ** মায়া বে**
# কেউ যদি পাতায়া কোরাল আইল্যান্ড যেতে চায় তার খরচ।
# দুপুর, বিকেল ও রাতের খাবার।
# ক্রাবি তে ৪ আইল্যান্ড খরচ।
#সিম খরচ
# মেডিকেল খরচ
# উপরে উল্লেখ নেই এমন কোন খরচ
👉বুকিং সময়- সিট থাকা শর্তে।
👉সিট সংখ্যা- ৯ টি

যা মেনে চলা বাধ্যতামূলক:

**এটি একটি গ্রুপ ট্যুর, একে অপরকে সহযোগিতার মন মানসিকতা থাকতে হবে, কেউ কাউকে কষ্ট দিয়ে বা আঘাত করে কোন কথা বলা যাবেনা।
**যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তিত হতে পারে।
**(খাবার ও রুম) অরগানাইজার দ্বারা ফিক্সড। ফিক্সড খাবার এর বাইরে কিছু খেলে নিজের খরচে খেতে হবে। এবং রুম যাকে যেভাবে অরগানাইজার শেয়ার এ দিবে তা মেনে নিতে হবে।
আবহাওয়া অথবা পরিবহন এর কারনে যে কোনো পরিকল্পনা অথবা সময় পরিবর্তন হতে পারে।রওনা ও ফেরত আসার সময় কমতে ও বাড়তে পারে।
**আমাদের সাইটসিয়িং এর সময় নিজেদের সকল প্রকার কাজ থেকে বিরত থাকতে হবে। সাইটসিয়িং শেষ হলে নিজের কাজ বা অন্য এক্টিভিটি থাকলে করা যেতে পারে।
**নিজেদের কাজে গাইড/ অরগানাইজার কে জরানো যাবেনা।
**গ্রুপ এর মধ্যে অন্য জনের সাথে টাকার লেনদেন নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে। এ ব্যপারে কোন ভাবেই অরগানাইজার/ গাইড কে জরানো যাবেনা।
**আমাদের সাইটসিয়িং এর সময় নির্ধারিত। এর পর আপনারা কোথাও ঘুরতে চাইলে নিজেদের মতো ঘুরতে হবে এবং কোন ভাবেই অরগানাইজার বা গাইড কে সময় দেয়ার কথা বলা যাবেনা।
**আমাদের সাইটসিয়িং এ গাড়ি যতদূর অবধি যাবে ঠিক ততদূর থেকে নিজেদের মতো পায়ে হেঁটে বা অথবা অন্য কোন গাড়ি ভাড়া করতে চাইলে নিজেদের করতে হবে।
**যে সকল জায়গায় আমাদের প্রাইভেট গাড়ির জায়গায় বাস বা ট্রেন আছে সেগুলো তে বাস বা ট্রেন এই ভ্রমন করতে হবে। এ ব্যপারে কোন ভাবেই অরগানাইজার কে বাধ্য করা যাবেনা গাড়ির জন্য। যদি তারপরও কেউ গাড়িতে যেতে চায় এবং সাথে অরগানাইজার কে নিতে চায় সে টাকা সকল মেম্বার কে দিতে হবে। এবং কোন ভাবেই অরগানাইজার বাস বা ট্রেন ভাড়ার চেয়ে বাড়তি টাকা বহন করবে না।
**যত দেরিতে বুক করবেন বিমান ভাড়া বাড়তে পারে তাই কেউ যদি বুকিং ডেট এর পর বুক করে এবং বিমান ভাড়া যদি বেড়ে যায় তাহলে বাড়তি টাকা দিতে হবে।
**যদি আমাদের জন্য ভ্রমন বাতিল হয় তাহলে পুরো টাকা ফেরত যোগ্য(১০ কর্ম দিবস)
**যদি করোনা টেস্ট করতে হয় এবং আপনি পজিটিভ হোন আর সে জন্য যেতে না পারেন তাহলে পরবর্তী ভ্রমন এ টাকা এডজাস্ট হবে। কিন্তু টাকা ফেরতযোগ্য না। বিমান টিকিট হয়ে গেলে টাকা এডজাস্ট ও ফেরতযোগ্য না।
**কেউ অসুস্থ হলে নিজের টাকায় চিকিৎসা খরচ বহন করতে হবে।
** যে কোন এক্টিভিটি তে যে কোন দূর্ঘটনা, অঘটন, কোন ধরনের কারো সমস্যা যদি নিজে সৃষ্টি করেন সেটার দায়ভার এজেন্সি বহন করবেনা।
****মনে রাখবেনঃ বাইরের দেশে ভ্রমন করতে হলে অনেক সময় করোনা টেস্ট লাগতে পারে ( প্যাকেজের অন্তর্ভুক্ত নয়) এবং ২ ডোজ করোনা টিকা বাধ্যতামূলক।